মোহাম্মদ : ফয়সাল..... বাংলাদেশে এই প্রথম রোবট ফোর্স’র মাধ্যমে অগ্নিনির্বাপন, অগ্নিকান্ড থেকে মানুষকে বাঁচানো এবং অগ্নিকান্ডের স্থানে দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাতে রোবট ফোর্স উদ্ভাবন করে জাতীয় পুরষ্কার লাভ করেছেন লোহাগাড়ার কৃতি সন্তান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের অষ্টম পর্বের মেধাবী ছাত্র ক্ষুদে বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেল। গত ১৬ জুন রবিবার সন্ধ্যা ৬ টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় স্কিল কম্পিটিশনের চূড়ান্ত পর্বে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তাঁর হাতে এ পুরষ্কার তুলে দেন। উক্ত স্কিল কম্পিটিশনের চূড়ান্ত পর্বে মোট ৫৪টি প্রজেক্ট অংশগ্রহণ করে। এতে প্রকৌশলী জাহেদ হোসাইন নোবেলের উদ্ভাবিত প্রজেক্টটি ৩য় স্থান অধিকার করে জাতীয় পুরস্কার লাভ করে । কৌশলী নোবেল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের হয়ে এ কম্পিটিশনে অংশগ্রহণ করে। প্রজেক্টে তাঁর সহযোগী ছিলেন একই বিভাগের ছাত্র ফাহিম জাওয়াদ ও ইমতিয়াজ বিন সোয়াইব। বাংলাদেশ রোবট ফোর্স এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে গিয়ে উদ্ভাবক প্রকৌশলী নোবেল জানান,...
মোহাম্মদ : ফয়সাল লোহাগাড়া বটতলী শহর পরিচালনা নব গঠিত কমিটির আহবায়ক ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরু ও সদস্য সচিব মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজের নেতৃত্ব বটতলী মোটর স্টেশনে রাস্থার দু`পাশের আবর্জনা সরিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে।
ফয়সাল,নিউজলোহাগাড়া২৪.বিডি লোহাগাড়া উপজেলায় মরা মুরগি বিক্রির দায়ে এক মুরগি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ জুন ( বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বটতলীর কাঁচাবাজারে ব্যবসায়ী মো. আনোয়ার সওদাগর আনুকে ৫ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ । জানা যায়, ঘটনার দিন উপজেলা আমিরাবাদ ইউনিয়ন দর্জিপাড়া এলাকার তৌহিদ নামে এক ক্রেতা ওই দোকান থেকে তিনটি মুরগী কিনেন। মুরগী তিনটি জবাই করে দিতে বলে। দোকান মালিকের উপস্থিতিতে সেগুলো পেকেট করে দেওয়া হয়। ক্রেতা তৌহিদ মুরগী গুলো বাড়িতে নেওয়ার পর দেখে একটা মুরগী শক্ত এবং গলায় জবাই করার কোন চিহ্ন নেই। সাথে সাথে মুরগী গুলো ওই দোকানে ফেরত অানলে দোকান মালিক প্রথমে অস্বীকার করে। পরে লোকজন বেশি হলে সে তার দোষ স্বীকার করে ক্ষমা চায়। এসময় ক্রেতা তৌহিদ বিষয়টি উপজেলা প্রশাসনকে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই দোকানে অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ...
Comments
Post a Comment